[ দেশজুড়ে ]
ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
ফাইল ছবি
দিনাজপুরের পার্বতীপুরে ট্রেনে কাটা পড়ে মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার ভোরে হলদিবাড়ী রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, রোববার সকাল থেকে পৌর শহরের হলদিবাড়ী এলাকার বিভিন্ন স্থানে ঘুরে বেড়িয়েছেন ওই ব্যক্তি। এ সময় অনেকেই তাকে খাবার ও টাকা দিয়েছেন। ভোরে ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
পার্বতীপুর রেল থানার সাব ইন্সপেক্টর কাজল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় শনাক্তে কাজ করেছে পুলিশ।
.png)
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ট্রেনে কাটা পড়ে
লিংক সফলভাবে কপি হয়েছে!