[ দেশজুড়ে ]
ময়মনসিংহে ট্রেন লাইনচ্যুত, ঢাকার সঙ্গে যোগাযোগ বন্ধ
ছবি: সংগৃহীত
ময়মনসিংহের ত্রিশালে একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে। যার ফলে ঢাকা-ময়মনসিংহের মধ্যে রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রয়েছে। রোববার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
ময়মনসিংহ রেলওয়ে স্টেশন সুপারিনটেনডেন্ট নাজমুল হক খান জানিয়েছেন, রাত ৮টা ৩৫ মিনিটের দিকে ফাতেমানগর এলাকায় ঢাকাগামী অগ্নিবীণা এক্সপ্রেসের ৩টি বগি লাইনচ্যুত হয়। এতে তাৎক্ষণিকভাবে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
এ ঘটনায় ঢাকা থেকে ময়মনসিংহগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার মশাখালী রেলস্টেশনে আটকা পড়েছে। এদিকে লাইনচ্যুত ট্রেনটিকে উদ্ধারের জন্য একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে যাচ্ছে বলে জানান নাজমুল হক।
.png)
ডেইলি-বাংলাদেশ/এএল
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!