ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সাড়ে ১১ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে রুটে ট্রেন চলাচল শুরু

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ১০:১৭, ২১ আগস্ট ২০২৩
সাড়ে ১১ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে রুটে ট্রেন চলাচল শুরু
ফাইল ফটো

বগি লাইনচ্যুত হওয়ার দীর্ঘ সাড়ে ১১ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রেল লাইনে ট্রেন চলাচল শুরু হয়েছে। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে ট্রেন চলাচল শুরু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ে ময়মনসিংহের উর্ধতন উপ-সহকারী প্রকৌশলী মো. নাজমুল হক।

তিনি বলেন, রোববার রাতে জামালপুর থেকে ছেড়ে আসা অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনটি ময়মনসিংহ স্টেশন থেকে রাত ৮টা ৭ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। পৌনে ৯টার দিকে ত্রিশালের ফাতেমা নগর এলাকায় ট্রেনের ৩টি বগি লাইনচ্যুত হয়। 

Advertisement

এতে ময়মনসিংহ জংশনে ব্র‏হ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি আটকা পড়ে এবং ময়মনসিংহ-ঢাকা রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে লাইন মেরামত করেন রেলওয়ের কর্মীরা। এতে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু হয়।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!