ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভৈরব-ময়মনসিংহ রুটে ৭ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু 

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১১:১৬, ১৫ ফেব্রুয়ারি ২০২৩
ভৈরব-ময়মনসিংহ রুটে ৭ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু 
ফাইল ছবি

ময়মন‌সিংহ-ভৈরব রু‌টে ৭ ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে ট্রেন চলাচল। বুধবার সকাল ৬টার দিকে আখাউড়ার উদ্ধারকারী ট্রেন লাইনচ্যুত এগারসিন্ধুর গোধুলি ট্রেনের ইঞ্জিনটি সরিয়ে নিলে স্বাভাবিক হয় রেল যোগাযোগ।

এর আগে মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা এগারোসিন্ধুর গোধূলি ট্রেনটি কিশোরগঞ্জ প্রবেশের পর ইঞ্জিন ঘুরানোর সময় লাইনচ্যুত হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ রেলস্টেশনের মাস্টার মো. ইউসুফ। তিনি জানান, মঙ্গলবার রাতে ওই ট্রেন লাইনচ্যুত হয়। এতে কিশোরগঞ্জের সঙ্গে ভৈরব-ময়মনসিংহ রুটে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে উদ্ধারকারী ট্রেন রাত ৩টার দিকে ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করে। বুধবার ভোর সাড়ে ৬টার দিকে রেল চলাচল শুরু হয়। তবে কিছুটা বিলম্বে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় এগারোসিন্ধুর প্রভাতি।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!