[ দেশজুড়ে ]
রাজশাহীতে এমটিএফই প্রতারণায় গ্রেফতার ২
প্রতীকী ছবি
রাজশাহীর মোহনপুরে অনলাইনভিত্তিক এমটিএফই অ্যাপের প্রতারণার অভিযোগে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
বৃহস্পতিবার রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। তবে, তদন্তের স্বার্থে গ্রেফতারদের নাম প্রকাশ করেনি পিবিআই।
এর আগে বুধবার (২৩ আগস্ট) বিকেলে জেলার মোহনপুর উপজেলার জাহানাবাদ ইউনিয়নের বিষহরা গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
.png)
পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার জানান, নগীর রাজপাড়া থানায় এমটিফই নিয়ে মামলা একটি হয়। পুলিশ, সিআইডি ও পিবিআই যৌথ তদন্ত করে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের আদালত পাঠানো হবে। প্রাথমিকভাবে জানা গেছে, গ্রেফতারকৃতদের মাধ্যমে অনেকেই অনলাইনভিত্তিক এমটিএফইয়ে টাকা জমা দিয়েছেন।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
রাজশাহী
লিংক সফলভাবে কপি হয়েছে!