[ দেশজুড়ে ]
রাজশাহীতে শিশুধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন
প্রতীকী ছবি
রাজশাহীতে ১১ বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তাকে দুই লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।
বৃহস্পতিবার জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক হাসানুজ্জামান এ রায় দেন। সাজাপ্রাপ্ত আসামি বজলুর রহমান দুর্গাপুর উপজেলার মাড়িয়া গ্রামের বাসিন্দা।
রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুন নাহার মুক্তি এসব তথ্য নিশ্চিত করে জানান, ২০২০ সালের ৩০ জুন রাজশাহীর দুর্গাপুর থানায় আসামি বজলুর রহমানের নামে একটি ধর্ষণ মামলা হয়। আসামি ঐ মামলার বাদীর আত্মীয় হন। সেই সুবাদে তিনি বাদীর মেয়েকে তার ঘরে নিয়ে ধর্ষণ করেন। এ ঘটনায় তার বাবা বাদী হয়ে দুর্গাপুর থানায় মামলা করেন। সেই মামলায় আজ এ রায় দেন আদালত।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
রাজশাহী
লিংক সফলভাবে কপি হয়েছে!