বৃহস্পতিবার দুপুরে সিনিয়র দায়রা জজ আদীব আলী এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। আসামি শামসুল সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের গোঠাপাড়ার ফজর আলীর ছেলে।
রাষ্টপক্ষের আইনজীবী নাজমুল আজম জানান, ২০২০ সালের ২৩ ডিসেম্বর শামসুলের বাড়ির সামনে অভিযান চালান চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের সদস্যরা। এ সময় ৫৫০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার হন তিনি।
.png)
এ ঘটনায় ২৩ ডিসেম্বরই সদর থানায় মামলা করেন র্যাবের নায়েব সুবেদার আবু তালেব। মামলার তদন্ত কর্মকর্তা ও সদর থানার এসআই আশীষ সরকার ২০২১ সালের ২৮ ফেব্রুয়ারি শামসুলকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন। আদালত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আজ এ রায় দেন।