ডেঙ্গুতে মারা যাওয়া রুবাইয়া সুলতানা সীতকুণ্ড উপজেলার বারকুণ্ডের আলী নগর এলাকার বাসিন্দা। তিনি গত ৮ সেপ্টেম্বর চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ভর্তি হন। আজ সকালে তিনি মারা যান।
এর আগে শুক্রবারও একজনের মৃত্যুর খবর দিয়েছিল সিভিল সার্জন কার্যালয়। এ বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬০ জনে। চলতি সেপ্টেম্বর মাসে মারা গেছেন সাতজন।
.png)
এছাড়া ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া ১৫৬ জনের মধ্যে সরকারি হাসপাতালে ৭৮ জন এবং বেসরকারি হাসপাতালে ৭৮ জন। এ নিয়ে চলতি বছর চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৯২৬ জন।
ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন সিভিল সার্জন ডা. ইলিয়াছ চৌধুরী।