ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জামালপুরে ডেঙ্গুতে শিক্ষার্থীর মৃত্যু

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৪:২৯, ১২ সেপ্টেম্বর ২০২৩
জামালপুরে ডেঙ্গুতে শিক্ষার্থীর মৃত্যু
মৃত রোহান মিয়া- ফাইল ফটো

জামালপুরে ডেঙ্গুতে রোহান মিয়া (১৭) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি পৌর শহরের আলিহারপুর গ্রামের আজিজুল হকের ছেলে। রোহান এ বছর এসএসসি পাশ করেছেন।

মঙ্গলবার সকালে জেলা স্বাস্থ্য বিভাগ থেকে এ তথ্য পাওয়া গেছে। এর আগে ডেঙ্গু উপসর্গ নিয়ে রোববার তিনি জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি হন। সোমবার রাত ১০টার দিকে তিনি মারা যান।

রোহানের পরিবার সূত্রে জানা গেছে, গত পাঁচদিন আগে জ্বরে আক্রান্ত হন রোহান। বাড়িতেই তার চিকিৎসা চলছিল। অবস্থা খারাপের দিকে গেলে রোববার তাকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষায় তার ডেঙ্গু ধরা পড়ে।

Advertisement

এ বিষয়ে সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস জানান, শিক্ষার্থী রোহানের ডেঙ্গু শনাক্ত হওয়ার পর জামালপুর জেনারেল হাসপাতালে তার প্রয়োজনীয় চিকিৎসা চলছিল। সোমবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মাদারগঞ্জ উপজেলায় এক মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় ডেঙ্গুতে দু’জনের মৃত্যু হলো।

তিনি আরো জানান, জেলায় গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে জামালপুর জেনারেল হাসপাতালে ১০ জন, মাদারগঞ্জে দু’জন, ইসলামপুরে একজন, সরিষাবাড়ীতে একজন ও দেওয়ানগঞ্জে একজন। এছাড়া এখন পর্যন্ত জেলার হাসপাতালগুলোতে চিকিৎসাধীন আছেন ৪৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!