ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

কুষ্টিয়ায় ফেনসিডিলসহ যুবক আটক

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: ১২:১৯, ১৩ সেপ্টেম্বর ২০২৩
কুষ্টিয়ায় ফেনসিডিলসহ যুবক আটক
আটককৃত রাশেদুল ইসলাম

কুষ্টিয়ার দৌলতপুরে ভারতীয় ফেনসিডিলসহ রাশেদুল ইসলাম মালিথা নামে এক যুবককে আটক করেছে র‌্যাব-১২।

মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে দৌলতপুরের গঙ্গারামপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটককৃত রাশেদুল ইসলাম দৌলতপুরের তারাগুনিয়া গ্রামের ইসাহাক মালিথার ছেলে।

রাতেই এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কমান্ডার সিনিয়র এএসপি গোলাম ফারুক। 

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের একটি দল দৌলতপুর উপজেলার গঙ্গারামপুর গ্রামে অভিযান চালিয়ে রাশেদুলকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৩৪ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। পরে র‌্যাবের পক্ষ থেকে আটক রাশেদুলের বিরুদ্ধে দৌলতপুর থানায় মামলা করা হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!