[ দেশজুড়ে ]
মাদকসেবন করে মাতলামি, তিনজনের জেল
প্রতীকী ছবি
মেহেরপুর সদর উপজেলার বামনপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিন মাদকসেবীকে এক মাসের করে কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডিতরা হলেন- বামনপাড়া গ্রামের মধু খাঁর ছেলে আব্দুল গফুর, একই গ্রামের মনিরুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম ও আমদহ গ্রামের কাওছার আলীর ছেলে সুজন মিয়া।
বুধবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলার বামনপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করেন মেহেরপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত জাহান।
.png)
এর আগে মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত জাহানের নেতৃত্বে মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা ঐ তিনজনকে মাদকসেবন করে মাতলামি করা অবস্থায় আটক করেন। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের এ সাজা দেওয়া হয়।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত জাহান এই তথ্য নিশ্চিত করেছেন। দণ্ডিতদের সঙ্গে সঙ্গে কারাগারে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
মেহেরপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!