[ দেশজুড়ে ]
মুন্সীগঞ্জে হিমাগার কর্তৃপক্ষ ও চার ব্যবসায়ীকে জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ
মুন্সীগঞ্জের গজারিয়ায় উপজেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযানে একটি হিমাগার কর্তৃপক্ষকে ২০ হাজার টাকা ও চার ক্ষুদ্র ব্যবসায়ীকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার দুপুরে ওই অভিযানে গজারিয়া উপজেলার রসুলপুর এলাকার মেঘনা কোল্ড স্টোরেজে নিয়ম বহির্ভূতভাবে প্লাস্টিকের বস্তায় আলু সংরক্ষণ করায় ২০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
অপরদিকে, একই এলাকার বোগদাদিয়া কোল্ড স্টোরেজে আলু বেচা-কেনার সময় পাকা রশিদ না থাকায় চার ক্ষুদ্র ব্যবসায়ীকে ৪ হাজার টাকা জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
.png)
মুন্সীগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করেছেন।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!