[ দেশজুড়ে ]
চাঁদপুরে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযান
চাঁদপুর সদর উপজেলায় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা এবং মূল্য তালিকা না থাকায় তিন ব্যবসা প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার দুপুরে সদর উপজেলার বাগড়া বাজারে তদারকি অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন রুবেল।
তিনি জানান, দুপুরে সদর উপজেলার বাগড়া বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় খান ফার্মেসিকে তিন হাজার টাকা, মূল্য তালিকা না থাকায় ইমন স্টোরকে এক হাজার টাকা এবং জননী মেডিকেল হলকে ১০ হাজার টাকাসহ তিন প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়।
.png)
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!