অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান। রাজবাড়ী সদর থানা পুলিশ, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক ও জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি অভিযানে সহযোগিতা করে।
অভিযানে খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্য মিশ্রণ ও অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য উৎপাদন ও সংরক্ষণ করার অপরাধে ভান্ডারিয়া বাজারের রাজমার্ট ফুডকে ১৫ হাজার টাকা ও অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য উৎপাদন ও সংরক্ষণ করার অপরাধে আলীপুর বাজারের আল্লাহর দান বেকারিকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
.png)
বিষয়টি নিশ্চিত করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান বলেন, অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠানকে ১৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে বাজারের আরও কিছু প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।