[ দেশজুড়ে ]
নোয়াখালীতে ৫ ফার্মেসিকে জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ
নোয়াখালীর কোম্পানীগঞ্জে পাঁচ ফার্মেসিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে উপজেলার বসুরহাট বাজারের কলেজরোড ও হাসপাতাল গেট এলাকায় এ অভিযান চালানো হয়।
এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পিয়াস চন্দ্র দাস।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দুপুরের দিকে উপজেলার বসুরহাট বাজারের কলেজরোড ও হাসপাতাল গেট এলাকার বিভিন্ন ওষুধ দোকানে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এ সময় ড্রাগ লাইসেন্স না থাকা, মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা, ফিজিশিয়ান স্যাম্পল বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ রাখা, অনিবন্ধিত ওষুধ মজুদ রাখা ও খুচরা মূল্যে ঘষামাজা করার অপরাধে ৫টি ফার্মেসিকে এক লাখ ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।
.png)
অভিযান পরিচালনায় সহযোগিতা করেন ড্রাগ সুপার নোয়াখালী ও কোম্পানীগঞ্জ থানা পুলিশের একটি দল।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
নোয়াখালী
লিংক সফলভাবে কপি হয়েছে!