[ দেশজুড়ে ]
অস্বাস্থ্যকর পরিবেশে দই-মিষ্টি তৈরি, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ
মুন্সিগঞ্জের লৌহজংয়ে অস্বাস্থ্যকর পরিবেশে দই-মিষ্টিসহ বিভিন্ন খাদ্য তৈরির অভিযোগে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
রোববার দুপুরে উপজেলার নাগেরহাট বাজারে এ অভিযান চালান জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক আব্দুস সালাম।
জরিমানা দণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো- নাগেরহাট বাজারে আদি গিরিধারী মিষ্টান্ন ভান্ডার, আল মদিনা সুইটমিট, আদি সুভাল ঘোষ মিষ্টান্ন ভান্ডার ও সুভল ঘোষ মিষ্টান্ন ভান্ডার।
.png)
আব্দুস সালাম জানান, চারটি প্রতিষ্ঠান মনিটরিংকালে দেখা যায়, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি, দধি, রসমালাই তৈরি করা হচ্ছে। এছাড়াও উৎপাদিত রসমালাই প্যাকেটে উৎপাদনের তারিখ মেয়াদোত্তীর্ণের তারিখ ও সর্বোচ্চ খুচরা মূল্য উল্লেখ ছিল না। এসব অপরাধে প্রতিটি প্রতিষ্ঠানকে ২ হাজার টাকা করে মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে লৌহজং থানা পুলিশের একটি টিম ও লৌহজং উপজেলার নিরাপদ খাদ্য পরিদর্শক নাজমুল হাসান অভিযানে সহযোগিতা করেন।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
মুন্সিগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!