[ দেশজুড়ে ]
টাঙ্গাইলে ডাবের দোকানে অভিযান, ৪ ব্যবসায়ীকে জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ
টাঙ্গাইলে ডাবের দোকানে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এ সময় বিভিন্ন অপরাধে চার ব্যবসায়ীকে ছয় হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের টাঙ্গাইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলমের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম জানান, টাঙ্গাইল শহরের বটতলা, পাঁচআনি ও জেনারেল হাসপাতালের সামনে ডাবের দোকানে অভিযান চালানো হয়। এ সময় বটতলা বাজারে ডাব বিক্রির মূল্য তালিকা না থাকা ও বেচাকেনার রশিদ সংরক্ষণ না করায় অনিক ফল ভান্ডারকে দুই হাজার টাকা, পাঁচআনি বাজারে সোহরাবের ডাবের দোকানকে তিন হাজার টাকা, জেনারেল হাসপাতালের সামনের রাসেল ফল ভান্ডারকে ৫০০ টাকা এবং ফরিদ ডাব ঘরকে ৫০০ টাকাসহ মোট ছয় হাজার টাকা জরিমানা করা হয়।
.png)
তিনি আরো জানান, বাজার তদারকিমূলক এ অভিযানে টাঙ্গাইল জেলা পুলিশ সহায়তা করে। জনস্বার্থে এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!