[ দেশজুড়ে ]
ডাবের দাম বেশি নেয়ায় জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ
রাজশাহী নগরীতে ডাবের দাম বেশি নেয়ার অপরাধে চার ডাব ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে রাজশাহী বিভাগীয় ও জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কর্মকর্তারা নগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট ও লক্ষ্মীপুর এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় ডাবের দাম বেশি নেয়ায় চার খুচরা বিক্রেতাকে তিন হাজার টাকা জরিমানা করেন ভোক্তা অধিদফতর।
এ সময় ক্রেতাদের সুবিধার্থে তিনটি ক্যাটাগরিতে বড়, মাঝারি ও ছোট ডাবের দাম দোকানে ড্যাশবোর্ডে ঝুলিয়ে রাখারও নির্দেশ দেন বিভাগীয় ভোক্তা অধিদফতরের উপ-পরিচালক মোহাম্মদ সেলিম।
.png)
রাজশাহীর বাজারে এখন বড় ডাব বিক্রি হচ্ছে ১৪০-১৫০ টাকায়। আর মাঝারি সাইজের ডাব বিক্রি হচ্ছে ১২০-১৩০ এবং ছোট আকারের ডাব বিক্রি হচ্ছে ১০০-১১০ টাকায়।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
রাজশাহী
লিংক সফলভাবে কপি হয়েছে!