[ দেশজুড়ে ]
ইটনায় তিন ব্যবসায়ীকে জরিমানা
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযান
কিশোরগঞ্জের ইটনা উপজেলায় তিন ব্যবসায়ীকে আট হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
মঙ্গলবার দুপুরে ইটনা সদর ইউনিয়নের বড় বাজারে এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর, কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বনিক।
সূত্র জানায়, ইটনা বড় বাজারের ভোক্তাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এ সময় মেসার্স রনি ইলেকট্রনিকে নকল বিজলী ক্যাবল রাখা ও বিক্রির অপরাধে ছয় হাজার টাকা, মোড়কের ওজন বেশি দেওয়ার অপরাধে বাজিতপুর মিষ্টান্ন ভাণ্ডার এবং আল মুসলিম সুইটকে এক হাজার টাকা করে জরিমানা করা হয়।
.png)
এ সময় উপস্থিত ছিলেন- জেলা স্যানেটারি ইন্সপেক্টর শংকর চন্দ্র পাল, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আনিছুর রহমান ভূঁইয়া (কিরণ) সহ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কর্মকর্তা ও পুলিশ।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!