ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চিংড়িতে জেলি পুশ, দুইজনের ২০ হাজার টাকা জরিমানা

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৪২, ৫ সেপ্টেম্বর ২০২৩
চিংড়িতে জেলি পুশ, দুইজনের ২০ হাজার টাকা জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ

বাগেরহাটের মোল্লাহাটে চিংড়ি মাছে অপদ্রব্য (জেলি) পুশ করার অপরাধে বাবু ফকির এবং গোলাম মওলা নামে দুইজনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার দুপুরে উপজেলার নাশুখালী মৎস্য আড়তে অভিযান পরিচালনা করা হয়। এ সময় চিংড়ি মাছে জেলি পুশ করায় দুইজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শোভন সরকার পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে মৎস্য ও মৎস্য পণ্য (পরিদর্শন ও মাননিয়ন্ত্রণ) আইন, ২০২০ এর আওতায় এ জরিমানা করা হয়।

Advertisement

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার বিষয়টি নিশ্চিত করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আব্দুস সালাম।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!