[ দেশজুড়ে ]
অস্বাস্থ্যকর জেলি পুশ করা ৬০০ কেজি চিংড়ি মাছ উদ্ধার
ছবি: সংগৃহীত
যশোরে অস্বাস্থ্যকর জেলি পুশ করা ৬০০ কেজি চিংড়ি মাছ উদ্ধার করে তা ধ্বংস করেছে র্যাব। সোমবার মধ্যরাতে শহরের মনিহার মোড়ে অভিযান চালিয়ে একটি যাত্রীবাহী বাস থেকে এ মাছ উদ্ধার করে ভ্রাম্যমাণ আদালত।
র্যাব-৬, যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার এম নাজিউর রহমান জানান, অস্বাস্থ্যকর জেলি পুশ করা চিংড়ি মাছ নিয়ে শেরপুরগামী একটি বাস যশোর মনিহার মোড় হয়ে শেরপুরে যাচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে রোববার গভীর রাতে র্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার এম নাজিউর রহমান এবং যশোর সদর উপজেলা মৎস্য অফিসার মো. জয়নুল আবেদীনের সমন্বয়ে একটি আভিযানিক দল শহরের মনিহার মোড়ে অস্থায়ী চেকপোস্ট বসায়। পরে বাস এলে থামিয়ে চিংড়ি মাছে জেলি পুশ করেছে কিনা তা চেক করেন। এ সময় ওই বাস থেকে ককশিটভর্তি জেলি পুশ করা ৬০০ কেজি চিংড়ি মাছ পাওয়া যায়।
তিনি আরো বলেন, মাছে অস্বাস্থ্যকর জেলি পুশ করার প্রমাণ পাওয়ায় মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন অনুযায়ী জব্দ হওয়া মাছগুলো ধ্বংস করা হয়।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!