মঙ্গলবার দুপুরে উপজেলার মোগড়া ইউনিয়নের ছয়ঘরিয়া এলাকায় হাওড়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার সময় বালু ব্যবসায়ী আবু কাউছার ভুঁইয়াকে এ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত চক্রবর্তী। এ সময় পুলিশ সার্বিকভাবে সহযোগিতা করে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত চক্রবর্তী বলেন, সরকারি নির্দেশ অমান্য করে বেশকিছু দিন ধরে একটি মহল হাওড়া নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে ব্যবসা করে আসছিলেন। এমন অভিযোগ পাওয়ার পর ঐ নদীতে অভিযান অভিযান চালিয়ে বালু ব্যবসায়ী আবু কাউছার ভুঁইয়াকে মাটি ব্যবস্থাপনা আইনে নগদ এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
.png)
তিনি আরো বলেন, উপজেলার কোথাও অবৈধ উপায়ে খনন যন্ত্রের সাহায্যে মাটি বা বালু উত্তোলন করে কেউ বিক্রি করতে পারবে না। এ ব্যাপারে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।