[ দেশজুড়ে ]
বিক্রির রশিদ না থাকায় আলুর আড়ত মালিকদের জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ
রাজশাহীতে হিমাগার ও আড়তে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এ সময় বিক্রির রশিদ না থাকায় দুই আড়াতদারকে জরিমানা করা হয়েছে।
বুধবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের রাজশাহী বিভাগীয় ও জেলা কার্যালয় যৌথভাবে পবা উপজেলার বায়া বাজারের হিমালয় হামাগারে অভিযান চালায়। এ সময় দুই আড়তদারকে আলু বিক্রির রশিদ না থাকায় ৮ হাজার টাকা জরিমানা করা হয়। হিমাগারে মুকুল আড়তদারকে ৫ হাজার ও হযরত আড়তদারকে ৩ হাজার জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের রাজশাহী বিভাগীয় উপ-পরিচালক জাহাঙ্গীর আলম জানান, খুচরা বাজারে আলুর অস্থিতিশীলতা দূর করতে তারা অভিযান চালাচ্ছেন। সাধারণ ভোক্তার অধিকার নিশ্চিতে এ অভিযান অব্যাহত থাকবে।
.png)
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
রাজশাহী
লিংক সফলভাবে কপি হয়েছে!