ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নোয়াখালীতে মোটরসাইকেলের ধাক্কায় কিশোর নিহত

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৪:১৮, ১৪ সেপ্টেম্বর ২০২৩
নোয়াখালীতে মোটরসাইকেলের ধাক্কায় কিশোর নিহত
দুর্ঘটনাস্থল- ছবি: ডেইলি বাংলাদেশ

নোয়াখালীর সেনবাগ উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় মোহাম্মদ মাইনুদ্দিন নিলয় নামে এক সাইকেল আরোহী কিশোর নিহত হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সেনবাগ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ মাইনুদ্দিন নিলয় উপজেলার পশ্চিম লালপুর গ্রামের আলা উদ্দিনের ছেলে।

জানা যায়, দুপুরে সেনবাগ বাজার এলাকায় খালেকের দোকানের সামনের সড়কে দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছিল নিলয়। এ সময় বেপরোয়া গতির একটি পিকআপ ভ্যানের ধাক্কায় নিলয় সড়কে ছিটকে পড়ে। একই সময়ে আরেকটি মোটরসাইকেল তার গায়ের উপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই নিহত হয় সে। খবর পেয়ে সেনবাগ থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।  

Advertisement

সেনবাগ থানার পরিদর্শক (তদন্ত) মো. রুহুল আমিন বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। দুর্ঘটনাকবলিত পিকআপ ভ্যানের চালক এবং মোটরসাইকেল চালককে আটক করা যায়নি। তারা ঘটনার পরপরই পালিয়ে যান। তবে মরদেহ উদ্ধার করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!