ঢাকা,  শনিবার   ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

হেলিকপ্টারে বাবা-মাকে নিয়ে বাড়ি ফিরলেন প্রবাসী ছেলে হাসান

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ২০:০৪, ১৪ সেপ্টেম্বর ২০২৩
হেলিকপ্টারে বাবা-মাকে নিয়ে বাড়ি ফিরলেন প্রবাসী ছেলে হাসান
হেলিকপ্টারে বাবা-মাকে নিয়ে বাড়ি ফিরলেন প্রবাসী ছেলে হাসান

সৌদি আরব প্রবাসী একমাত্র ছেলে মো. হাসান আলী। তার বাবা-মায়ের স্বপ্ন ছিল তাদের ছেলে হেলিকপ্টারে করে গ্রামের বাড়িতে ফিরবেন। অবশেষে বাবা-মায়ের সেই স্বপ্ন পূরণ করলেন তিনি।

হাসান আলী ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামাবাদ গ্রামের মো. তৈয়ব আলী ও মনোয়ারা বেগম দম্পতির একমাত্র ছেলে।

হাসান আলী একা নন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর ঢাকা থেকে বাবা-মাকে সঙ্গে নিয়ে হেলিকপ্টারে সরাইলের ইসলামাবাদ গ্রামে ফেরেন তিনি। গ্রামের বাড়িতে পৌঁছানোর পর ছোট বোনের স্বামী সাইদুলের নেতৃত্বে তাকে ফুল দিয়ে বরণ করেন এলাকাবাসী।

বৃহস্পতিবার বিকেল ৩টায় তাদের বহনকারী হেলিকপ্টারটি উপজেলার ইসলামাবাদ গ্রামের বালুর মাঠে অবতরণ করে। এমন দৃশ্য দেখে খুশি তাদের স্বজন ও গ্রামবাসী।

স্থানীয়রা জানায়, জীবিকার তাগিদে ২০ বছর ধরে সৌদি আরবে বসবাস করেন হাসান আলী। তার আয়ে সচ্ছল এখন পুরো পরিবার। শুধু তাই নয়, তার সহায়তায় উপকৃত হয়েছেন নিকটাত্মীয় স্বজনসহ এলাকার মানুষও।

তার বাবা-মায়ের ইচ্ছা ছিল একমাত্র ছেলে হাসান আলী হেলিকপ্টারে গ্রামের বাড়ি ফিরবেন। অবশেষে ছেলে পূরণ করলেন তাদের সেই আশা। হেলিকপ্টারে বাবা-মাকে নিয়ে বাড়ি ফিরলেন। তার ঢাকা থেকে হেলিকপ্টারে বাড়ি ফেরার খবরে সহস্রাধিক মানুষ ইসলামাবাদ বালুর মাঠে ভিড় জমান।

হাসান আলী জানান, বাবা-মায়ের স্বপ্ন পূরণ করতে পেরেছেন এটাই তার কাছে বড় পাওয়া। গ্রামের মানুষ হেলিকপ্টার দেখেছেন। তাতেই ভালো লাগছে। সঙ্গে বাবা-মা খুশি, এলাকার মানুষ খুশি এবং তিনিও খুশি।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!