নিহত মাসুদ রানা গাংনী উপজেলার মহম্মদপুর গ্রামের ফিরোজ মহুরার ছেলে।
বৃহস্পতিবার দুপুর ২টার দিকে মেহেরপুর সদর উপজেলার কোলারমোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহতরা হলেন, ইজিবাইকচালক চিৎলা গ্রামের মাদার আলী (৫৫), হেমায়েতপুর গ্রামের খাইরুল ইসলামের স্ত্রী মোছা. নেকজান খাতুন (৪৫)। বাকিদের নাম-পরিচয় জানা যায়নি।
.png)
এদের মধ্যে ইজিবাইকচালক মাদার আলীকে আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।
মেহেরপুর সদর থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, দফরপুর থেকে গাংনী ফেরার পথে কোলার মোড় নামক স্থানে ইজিবাইকটি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পাখি ভ্যানের সঙ্গে ধাক্কা লাগে। এতে ইজিবাইকটি রাস্তার পাশে উল্টে গেলে মাসুদ রানা আহত হন। পরে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মেহেরপুর সদর থানার ইন্সপেক্টর অপারেশন জাহাঙ্গীর সেলিম বলেন, মাসুদ রানার পরিবারের সদস্যদের লিখিত অনুরোধের প্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।