[ দেশজুড়ে ]
ফুটবল খেলা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ১০
ফাইল ফটো
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় ফুটবল খেলা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে এরশাদ নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার চরকাটারি ইউনিয়নের লালপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত এরশাদ লালপুর গ্রামের ফুলচান বিশ্বাসের ছেলে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকেলে লালপুর ও টাঙ্গাইলের সীমান্তবর্তী সলিমাবাদ ইউনিয়নের বাকশা বাঁধাইল গ্রামের কিশোররা যমুনার চরে ফুটবল খেলছিল। খেলায় ফাউল ধরাকে কেন্দ্র করে হঠাৎ দুই গ্রুপের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সংঘর্ষ বাধলে এরশাদের মাথায় লাঠি দিয়ে আঘাত করা হয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
দৌলতপুর থানার ওসি সফিকুল ইসলাম মোল্লা জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ বর্তমানে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
মানিকগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!