ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দিনাজপুরে সিএনজি-অটোরিকশা সংঘর্ষে হতাহত ৫

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: ২৩:৫৭, ১৪ সেপ্টেম্বর ২০২৩
দিনাজপুরে সিএনজি-অটোরিকশা সংঘর্ষে হতাহত ৫
ফাইল ফটো

দিনাজপুরের নবাবগঞ্জে সিএনজি ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আবুল বাশার নামে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে নবাবগঞ্জ-পীরগঞ্জ ভাইজির মোড় নামকস্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত আবুল বাশার উপজেলার কাচঁদহ গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, কাঁচদহ থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশা নবাবগঞ্জের দি‌কে আসছিল। এ সময় উপজেলার ভাইজির মোড় নামকস্থানে পৌঁছালে অপরদিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। পরে আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতা‌লে নেয়ার প‌থে আবুল বাশার মারা যান। বাকিদের চিকিৎসা দেওয়া হয়েছে।

Advertisement

নবাবগঞ্জ থানার ওসি তাওহীদুল ইসলাম সড়ক দুর্ঘটনার বিষয়‌টি নি‌শ্চিত ক‌রেছেন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: দিনাজপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!