ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চকলেট ভেবে ইঁদুর মারার বিষ খেয়ে অসুস্থ ৫ ভাই-বোন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ২০:০১, ১৫ সেপ্টেম্বর ২০২৩
চকলেট ভেবে ইঁদুর মারার বিষ খেয়ে অসুস্থ ৫ ভাই-বোন
তিন অসুস্থ তিন শিশুকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ইঁদুর মারার বিষ খেয়ে অসুস্থ হয়ে পড়েছে পাঁচ শিশু। সম্পর্কে তারা চাচাতো ভাই-বোন।

বৃহস্পতিবার রাতে তাদের মধ্যে তিন শিশুকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে, একইদিন দুপুরে বিজয়নগর উপজেলার বুধন্তি ইউনিয়নের মেরাশানী গ্রামে এ ঘটনা ঘটে।

অসুস্থ শিশুরা হলো- বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের মেরাশানী গ্রামের আউশ মিয়ার মেয়ে জান্নাত (২) ও বর্ষা (৭), জজ মিয়ার মেয়ে তিশা (১) ও ছেলে আলামিন (৩) এবং শাহীন শাহের ছেলে শুভ (৪)। তাদের মধ্যে বর্ষা, শুভ ও আলামিনকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Advertisement

ঐ শিশুদের দাদা মো. মিয়াব আলী জানান, বৃহস্পতিবার দুপুরে বাড়ির পাশে খেলা করছিল ঐ পাঁচ শিশু। এ সময় তারা খেলার ফাঁকে ইঁদুরের গর্তে হাত ঢুকিয়ে দেয়। ঐ গর্তের ভেতরে থাকা ইঁদুর মারার বিষ চকলেট ভেবে খেয়ে ফেলে তারা। এতে তারা অসুস্থ হয়ে পড়ে। ইঁদুর মারার জন্য পরিবারের লোকজনই গর্তে বিষ দিয়ে রাখে বলেও তিনি জানান।

বিজয়নগর থানার ওসি রাজু আহমেদ বলেন, বিষ খেয়ে পাঁচ শিশু অসুস্থ হওয়ার পেয়ে তাদের বাড়িতে  পুলিশ পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!