ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মদ্যপ অবস্থায় চালাচ্ছিলেন বাইক, সড়কে ছিটকে গেল প্রাণ

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ২০:১৬, ১৫ সেপ্টেম্বর ২০২৩
মদ্যপ অবস্থায় চালাচ্ছিলেন বাইক, সড়কে ছিটকে গেল প্রাণ
ছবি: ডেইলি বাংলাদেশ

চুয়াডাঙ্গার জীবননগরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের সঙ্গে ধাক্কা লেগে সেলিম উদ্দিন (২৫) নামে এক মোটরসাই‌কেলচালক নিহত হয়েছেন। এ সময় দুই আরোহী আহত হয়েছেন। 

শুক্রবার বিকেল ৩টার দিকে জীবননগর উপজেলার উথলী-বেগমপুর সড়কের ছোটপুল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত সেলিম উদ্দিন জেলার দামুড়হুদা উপজেলার কোমরপুর গ্রামের নুর ইসলামের ছেলে। আহতরা হলেন- একই গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে রুবেল হোসেন (২৪) ও নজরুল ইসলামের ছেলে স্বপন আলী (২৫)।

Advertisement

জীবননগর থানার ওসি এসএম জাবীদ হাসান জানান, বিকেলে মোটরসাইকেলযোগে বেগমপুর থেকে উথলীর দিকে আসছিলেন তিন যুবক। এ সময় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে উথলী-বেগমপুর সড়কের ছোটপুল নামক স্থানে ব্রিজের সঙ্গে ধাক্কা লাগে। এতে সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন তারা। 

পথচা‌রীরা তাদের উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে জরুরি বিভাগের চিকিৎসক সেলিম উদ্দিনকে মৃত ঘোষণা করেন। বাকি দু’জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের প্রাথ‌মিক চি‌কিৎসা ‌দি‌য়ে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেছেন।

ওসি আরো জানান, ঘটনাস্থল থেকে আধা বোতল বাংলা মদ উদ্ধার করা হয়েছে। ওই তিন যুবক নেশাগ্রস্ত অবস্থায় মোটরসাইকেল চালাচ্ছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!