মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলারকাথুলী বলশাপুর সড়কে একটি ও রাত ১০টার দিকে জেলার আলমডাঙ্গা উপজেলার কয়রাডাঙ্গা গ্রামে এসব দুর্ঘটনা ঘটে।
নিহত আলফাজ হোসেন সদর উপজেলার কাথুলী মালিথাপাড়ার মৃত করিম মালিথার ছেলে ও আব্দুর রহমান আলমডাঙ্গা উপজেলার কয়রাডাঙ্গা গ্রামের এজিদ আলীর ছেলে।
.png)
স্থানীয়রা জানায়, তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের চিকিৎসক আলফাজ হোসেন ও আব্দুর রহমানকে মৃত ঘোষণা করেন। এছাড়া অপর দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী নেয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসক।
চুয়াডাঙ্গা সদর থানার ওসি মাহাব্বুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ বিষয়ে কোনো পক্ষ অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।