ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

অটোরিকশার ধাক্কায় পথেই ঝরল প্রবাসীর প্রাণ

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৩:১৩, ৫ সেপ্টেম্বর ২০২৩
অটোরিকশার ধাক্কায় পথেই ঝরল প্রবাসীর প্রাণ
ফাইল ছবি

চট্টগ্রামের আনোয়ারায় রাস্তা পারাপারের সময় অটোরিকশার ধাক্কায় মো. আনোয়ার চৌধুরী নামে একজন নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে উপজেলার বনফুল ডেইরি খামারের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আনোয়ার চৌধুরী উপজেলার হাইলধর ইউনিয়নের খাসখামা গ্রামের মোজাহের চৌধুরীর ছেলে। তিনি দীর্ঘদিন প্রবাসে ছিলেন। বর্তমানে দেশে রাজমিস্ত্রির কাজ করতেন।

আনোয়ারা থানার এসআই জ্যোতিষ চন্দ্র দেব বলেন, রাস্তা পার হওয়ার সময় অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হন আনোয়ার। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!