ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সড়কে ঝরল প্রাণ, কর্মস্থলে যাওয়া হলো না সাব্বিরের

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১১:১১, ১৯ মার্চ ২০২৩
সড়কে ঝরল প্রাণ, কর্মস্থলে যাওয়া হলো না সাব্বিরের
প্রতীকী ছবি

বগুড়ার শাজাহানপুর উপজেলায় ট্রাকচাপায় সাব্বির হোসেন নামে এক যুবক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় তার সহকর্মী আব্দুল কুদ্দুস আহত হয়েছেন।

রোববার সকাল সাড়ে ৭টার দিকে শাজাহানপুর উপজেলার রুপিহার এলাকায় বগুড়া-নাটোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাব্বির হোসেন শাজাহানপুর উপজেলার পোয়ালগাছা এলাকার তরিকুল ইসলামের ছেলে। সাব্বির নন্দীগ্রামে কোয়ালিটি ফিড নামে একটি কোম্পানিতে কাজ করতেন।

স্থানীয়রা জানান, বাড়ি থেকে মোটরসাইকেলে কর্মস্থলে যাচ্ছিলেন সাব্বির হোসেন। পথে রুপিহার এলাকায় পৌঁছালে একটি ট্রাক পেছন থেকে মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সাব্বির নিহত হন। এ সময় তার সহকর্মী আব্দুল কুদ্দুস আহত হন। তাকে উদ্ধার করে বগুড়ার শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Advertisement

কুন্দরহাট হাইওয়ে থানার এসআই হাসানাত আলী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!