[ দেশজুড়ে ]
নাটোরে পুকুরে ডুবে প্রাণ গেল দুই বোনের
ছবি: সংগৃহীত
নাটোরের সিংড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার হাতিয়ান্দহ ইউপির শাঐল বুদারবাজার গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মৃত সাদিয়া (৭) ও খাদিজা (৬) সম্পর্কে মামাতো-ফুফাতো বোন। সাদিয়া ওই গ্রামের শরিফুল ইসলামের মেয়ে ও খাদিজা ইমরান আলীর মেয়ে।
স্থানীয়রা জানায়, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে খেলতে গিয়ে কোনো একসময় বাড়ির পাশের পুকুরে পড়ে যায় তারা। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে বিকেল ৩টার দিকে দুজনের লাশ পানিতে ভাসতে দেখে।
.png)
সিংড়া থানার ওসি মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!