রোববার এ তথ্য নিশ্চিত করেছেন কেন্দুয়া থানার ওসি মো. আলী হোসেন। এর আগে, শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে ওই ইউনিয়নের পাঁচহার বড়বাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুফিয়া আক্তার পাঁচহার বড়বাড়ি গ্রামের নূর উদ্দিনের স্ত্রী।
পুলিশ জানায়, বেশকিছু দিন ধরে বাড়ির জায়গা নিয়ে প্রতিবেশী আঙ্গুর মিয়ার সঙ্গে সুফিয়ার বিরোধ চলে আসছিল। শনিবার বিকেলে বাড়ির আঙিনার গাছের সঙ্গে গরু বাঁধাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন হামলায় গুরুতর আহত হন সুফিয়া। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
.png)
ওসি মো. আলী হোসেন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।