[ দেশজুড়ে ]
শেরপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
প্রতীকী ছবি
শেরপুরের শ্রীবরদী উপজেলায় পুকুরের পানিতে ডুবে সাহাবীর সাজ্জাদ নামে ১৫ মাসের এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার উপজেলার রানীশিমুল ইউনিয়নের ভায়াডাঙ্গা বিলভরট গ্রামে এ ঘটনা ঘটে। শিশু সাজ্জাদ বিলভরট গ্রামের জহিরুল মিয়ার ছেলে।
জানা যায়, মঙ্গলবার দুপুরে খেলার একপর্যায়ে বাড়ির পাশে পুকুরে পড়ে যায় শিশু সাহাবীর সাজ্জাদ। খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে ছেলের মরদেহ ভাসতে দেখেন শিশুটির বাবা জহিরুল। তার চিৎকারে স্বজন ও স্থানীয়রা গিয়ে শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করেন।
.png)
শ্রীবরদী থানার ওসি কাইয়ুম খান সিদ্দিকী বলেন, আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফনের ব্যবস্থা করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!