বুধবার সকালে নালিতাবাড়ী উপজেলার নন্নী ইউনিয়নের নন্নী বাইগরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত কোরবান আলী পেশায় একজন কাঠমিস্ত্রি ছিলেন।
জানা গেছে, সকালে কোরবান আলীসহ পাঁচ থেকে ছয়জন বড়শি দিয়ে মাছ ধরতে পার্শ্ববর্তী মরাগাঙ্গী খালের খরখরিয়া ব্রিজ সংলগ্ন স্থানে যান। সেখানে একটি গাছে মৌচাক ছিল। গাছের নিচে বসে মাছ ধরার একপর্যায়ে অনেকগুলো মৌমাছি দল বেঁধে কোরবান আলীকে কামড় দেয়। এ সময় তার সঙ্গীরা কোরবান আলীকে উদ্ধার করে প্রথমে নন্নী হাসপাতালে নেন। পরে অবস্থার অবনতি হলে কোরবান আলীকে পার্শ্ববর্তী ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কোরবান আলীর মৃত্যু হয়।
.png)
নন্নী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিল্লাল হোসেন চৌধুরী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।