নিহত সেলিম উপজেলার জগদীশপুর ইউনিয়নের আড়পাড়া গ্রামের সাবেক ইউপি সদস্য মৃত আখের উদ্দীনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সেলিম হোসেন একটি মোটরসাইকেলযোগে নিজবাড়ি আড়পাড়া থেকে স্বর্পরাজপুর বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে তিন রাস্তার মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষ হয়। এতে তিনি মারাত্মক আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
চৌগাছা থানার পরিদর্শক (তদন্ত) জেল্লাল হোসেন বলেন, এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।