বৃহস্পতিবার সকালে রংপুর মহানগরীর বুড়িরহাট রোডে চব্বিশ হাজারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃতরা হলেন- রংপুরের গংগাচড়া উপজেলার নোহালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা কৃষ্ণা রানী সরকার এবং তার মেয়ে রাজশ্রী সরকার। এ সময় আহত হয়েছেন কৃষ্ণা রানীর স্বামী ব্রজেন্দ্রনাথ রায় এবং ছোট মেয়ে শুভ শ্রী সরকার। তারা গংগাচড়া উপজেলার আলমবিদিতর ইউনিয়নের তুলশীরহাট এলাকার বাসিন্দা। রংপুর নগরীর মেডিকেল পূর্বগেট এলাকায় ভাড়া বাড়িতে বসবাস করতেন তারা।
পরশুরাম থানার ওসি রবিউল ইসলাম জানান, স্বামী ব্রজেন্দ্র নাথ সরকার ছোট মেয়ে শুভ শ্রী সরকার, বড় মেয়ে রাজশ্রী সরকার ও স্ত্রী কৃষ্ণা রানী সরকারসহ চারজন সকালে একটি মোটরসাইকেলে রংপুরের দিকে আসছিলেন। পথে চব্বিশ হাজারী এলাকায় পৌঁছালে রাস্তার পাশে থাকা একটি রেইন ট্রি গাছের ডাল ভেঙে শিক্ষিকা কৃষ্ণা রানী ও বড় মেয়ে রাজশ্রীর মাথায় পড়ে। এতে চারজনই আহত হন। গুরুতর অবস্থায় স্থানীয়রা কৃষ্ণা রানী সরকার ও তার মেয়ে রাজশ্রী সরকারকে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
.png)