[ দেশজুড়ে ]
অতিরিক্ত দামে আলু-ডিম বিক্রি, ৬ ব্যবসায়ীকে জরিমানা
লালমোহনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
ভোলার লালমোহন উপজেলায় অতিরিক্ত দামে পণ্য বিক্রি এবং দোকানে মূল্য তালিকা না টানানোয় ছয় মুদি ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে পৌরশহরের উত্তর বাজারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইমরান মাহমুদ ডালিম। এ সময় ছয়টি মুদি দোকানে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে আলু, পেয়াজ ও ডিম বিক্রি করায় এবং মূল্য তালিকা না টানানোয় মোট ছয় হাজার টাকা জরিমানা করেন তিনি। এছাড়া অন্যান্য দোকান মালিকদের সতর্ক করা হয়।
অভিযান শেষে লালমোহন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইমরান মাহমুদ ডালিম বলেন, ভোক্তা অধিকার আইনে এসব জরিমানা করা হয়েছে। ভোক্তাদের অধিকার নিশ্চিতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!