[ দেশজুড়ে ]
বেশি দামে আলু বিক্রি করায় ৩ ব্যবসায়ীকে জরিমানা
মুন্সীগঞ্জ জেলার ম্যাপ
মুন্সীগঞ্জের কোল্ড স্টোরেজে তদারকি অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এ সময় বেশি দামে আলু বিক্রি করায় তিন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
রোববার বিকেলে এ তদারকি অভিযান পরিচালনা করা হয়। এতে তিন ব্যবসায়ীর ২৭ হাজার ৭৫ কেজি আলু সরকার নির্ধারিত মূল্যে তদারকি করে বিক্রি করা হয়। এছাড়া বেশি দামে আলু বিক্রির অপরাধে মুন্সীগঞ্জ বাজারের করিম স্টোরকে তিন হাজার টাকা, আয়নাল হক স্টোরকে ৫০০ টাকা এবং হাবিবুর সবজি ঘরকে এক হাজার টাকা করে ভোক্তা অধিকার।
বিষয়টি নিশ্চিত করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মুন্সীগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুস সালাম। তিনি জানান, সরকারের বেঁধে দেওয়া দামে আলু বিক্রি নিশ্চিত করতে এ তদারকি অভিযান পরিচালনা করা হয়।
.png)
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!