[ দেশজুড়ে ]
বেশি দামে আলু বিক্রি, ২ প্রতিষ্ঠানকে জরিমানা
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযান
বাণিজ্য মন্ত্রণালয়ের বেঁধে দেওয়া দাম অনুযায়ী ভোক্তা পর্যায়ে আলুর দাম বাস্তবায়ন করতে কাজ করছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এ অধিদফতরের খুলনা বিভাগীয় ও জেলা কার্যালয়ের কর্মকর্তারা রোববার খুলনা মহানগরীর স্টেশন রোড ও কদমতলা বড়বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন।
অভিযানের খবর পেয়ে অধিকাংশ ব্যবসায়ী তাদের দোকান বন্ধ করে পালিয়ে যান। এ সময় তকদির ভাণ্ডার আড়তকে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে আলু বিক্রয় করায় পাঁচ হাজার টাকা জরিমানা করেন। এর আগে, খানজাহান আলী থানার গিলাতলা দক্ষিণ পাড়ায় ইয়াদুল বেকারিতে অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
এ পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মাদ সেলিম ও সহকারী পরিচালক প্রণব কুমার প্রামাণিক।
.png)
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!