অভিযানে দেশের বিভিন্ন বাজারের ৯০টি প্রতিষ্ঠানকে মোট দুই লাখ ৩৭ হাজার টাকা জরিমানা করেছে সরকারি এ তদারকি সংস্থাটি। শুক্রবার ৪১টি টিম সারাদেশের ৫৩টি বাজারে অভিযান পরিচালনা করে এ জরিমানা করে।
এর মধ্যে রাজধানীর মিরপুর শাহ আলী মার্কেট, মিরপুর-১ বাজার, কারওয়ান বাজার, শান্তিনগর বাজার, মালিবাগ কাঁচা বাজার, যাত্রাবাড়ী ও কুতুবখালী বাজার এলাকায় ৩টি টিম অভিযান পরিচালনা করে।
.png)
এছাড়াও অন্যান্য বিভাগীয় শহরসহ দেশের ৩৯টি জেলায় ৩৮টি টিম একযোগে এ অভিযান চালায়। ভোক্তা অধিকার রক্ষায় এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।