[ দেশজুড়ে ]
বেশি দামে ডিম-পেঁয়াজ বিক্রি, ৬ প্রতিষ্ঠানকে জরিমানা
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযান
বাগেরহাটে বেশি দামে ডিম ও পেঁয়াজ বিক্রি এবং মূল্য তালিকা না থাকায় ছয় প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
শুক্রবার সকালে বাগেরহাট শহরের প্রধান বাজারে এ অভিযান চালানো হয়। এ সময় ছয় প্রতিষ্ঠানকে মোট তিন হাজার ৫০০ টাকা জরিমানার আদেশ দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের বাগেরহাট কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।
সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জানান, মূল্য তালিকা না থাকা এবং সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ডিম ও পেয়াজ বিক্রয়ের অপরাধে ছয় প্রতিষ্ঠানকে মোট তিন হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। এ সময় ব্যবসায়ীদের দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা টাঙানো, ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করা, ক্রয় ভাউচার সংরক্ষণ করা, নকল ও ভেজাল পণ্য/ঔষধ বিক্রয় থেকে বিরত থাকা এবং অবৈধ মজুতদারি করা থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।
.png)
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!