ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রংপুরে স্যালাইনের কৃত্রিম সংকট সৃষ্টি, ২ ফার্মেসিকে জরিমানা

রংপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:২০, ১৪ সেপ্টেম্বর ২০২৩
রংপুরে স্যালাইনের কৃত্রিম সংকট সৃষ্টি, ২ ফার্মেসিকে জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ

ডেঙ্গু জ্বরকে পুঁজি করে বাজারে স্যালাইনের কৃত্রিম সংকট সৃষ্টি করে ক্রেতাদের কাছ থেকে বাড়তি অর্থ হাতিয়ে নিচ্ছে রংপুরের অসাধু ঔষধ ব্যবসায়ীরা।

এমন অভিযোগের ভিত্তিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর বৃহস্পতিবার দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল এলাকার বিভিন্ন ঔষধের দোকানে অভিযান চালায়।

এ সময় ভোক্তা অধিদফতরের কর্মকর্তারা মেডিকেল মোড় এলাকায় কয়েকটি দোকানে স্যালাইন মজুত করে অধিক দামে বিক্রি ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখার দায়ে ২টি ফার্মেসিকে ৭ হাজার টাকা জরিমানা করে।

Advertisement

ক্রেতারা অভিযোগ করেন, কিছু কিছু দোকানে স্যালাইন থাকার পরও দাম বেশি চাওয়া হচ্ছে। এতে করে তাদের খরচও বেড়ে যাচ্ছে। 

অভিযান পরিচালনা করেন, রংপুর বিভাগীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের উপ-পরিচালক আজহারুল ইসলাম। তিনি জানান, স্যালাইন সংকট নিরসনে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর সতর্ক রয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!