ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মুন্সীগঞ্জে নিয়ম অমান্য করায় হিমাগার কর্তৃপক্ষকে জরিমানা

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৫৯, ১৪ সেপ্টেম্বর ২০২৩
মুন্সীগঞ্জে নিয়ম অমান্য করায় হিমাগার কর্তৃপক্ষকে জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ

মুন্সীগঞ্জ সদরের মিরকাদিম এলাকায় উপজেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের যৌথ অভিযানে একটি হিমাগার কর্তৃপক্ষকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

চটের বস্তায় আলু সংরক্ষণের নিয়ম থাকলেও নিয়ম না মেনে প্লাস্টিকের বস্তায় আলু সংরক্ষণ করায় ও প্রদর্শিত মূল্য তালিকা না থাকায় সানফ্লাওয়ার কোল্ড স্টোরেজ নামক প্রতিষ্ঠানকে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে ওই জরিমানা করা হয়। 

মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিফা খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

Advertisement

তিনি জানান, আলুর বাজার নিয়ন্ত্রণে তদারকি মূলক অভিযানে মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভা এলাকায় নিয়ম অমান্য করে প্লাস্টিকের বস্তায় আলু সংরক্ষণ করায় ও মূল্য তালিকা না থাকায় ওই হিমাগার কর্তৃপক্ষকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!