শুক্রবার র্যাব-১০ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি এম ফখরুল হাসান গণমাধ্যমে এ তথ্য জানান।
জানা গেছে, ঢাকার কেরাণীগঞ্জের ঐ প্রতিষ্ঠানগুলো অনুমোদনহীন নকল ঢেউটিন, প্লাস্টিকের পাইপ, বলপেন ও বৈদ্যুতিক সরঞ্জামাদি উৎপাদন, মজুত ও বিক্রি করছিল। এরপর ১১ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। এসব প্রতিষ্ঠানকে মোট ৫০ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
.png)
এর আগে বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত এ অভিযান চালানো হয়।
এ বিষয়ে সিনিয়র এএসপি এম ফখরুল হাসান বলেন, র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও র্যাব-১০ এর সমন্বয়ে এক আভিযানিক দল ঢাকার কেরাণীগঞ্জ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। এ সময় বিএসটিআই প্রতিনিধির উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত অনুমোদনহীন নকল ঢেউটিন, প্লাস্টিকের পাইপ, বলপেন ও বৈদ্যুতিক সরঞ্জামাদি উৎপাদন, মজুত ও বিক্রি করার অপরাধে ১১ প্রতিষ্ঠানকে মোট ৫০ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেন।