[ দেশজুড়ে ]
বেশি দামে আলু-পেঁয়াজ বিক্রি, ৪ ব্যবসায়ীকে জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ
জামালপুরের মাদারগঞ্জে সরকার কর্তৃক নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে আলু, পেঁয়াজ ও ডিম বিক্রি করার অপরাধে ৪ ব্যবসায়ীকে ২৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলিশায় রিছিলের নেতৃত্বে ও মডেল থানা পুলিশের সহযোগিতায় মাদারগঞ্জ পৌরসভার বালিজুড়ি বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় ২ খুচরা ও ২ পাইকারি ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এ ২৩ হাজার টাকা জরিমানা করা হয়।
.png)
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও ইউএনও ইলিশায় রিছিল বলেন, সরকার কর্তৃক নির্ধারিত আলু, পেয়াঁজ ও ডিমের দাম বাস্তবায়নের অংশ হিসেবে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। সতর্কতা হিসেবে ৪ ব্যবসায়ীকে মোট ২৩ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা শাহাদুল ইসলামসহ একাধিক পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!