[ দেশজুড়ে ]
ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের
ফাইল ফটো
কুমিল্লার মুরাদনগর উপজেলায় ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে আলম নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার আকুবপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত আলম মিয়া ওই গ্রামের এয়াকুব আলীর ছেলে।
আকুবপুর ইউপি চেয়ারম্যান মো. শিমুল বিল্লাল বলেন, দুপুরে ঘাস কাটতে বাড়ির পাশের জমিতে যান আলম মিয়া। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলে মারা যান তিনি। পরে মরদেহ উদ্ধার করে বাড়ি নিয়ে যান স্বজনরা।
.png)
বাঙ্গরাবাজার থানার ওসি রিয়াজ উদ্দিন চৌধুরী বলেন, বজ্রপাতে এক কৃষকের মৃত্যুর বিষয়টি শুনেছি।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!