ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

অবশেষে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছে কুড়িগ্রাম এক্সপ্রেস

জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত: ২০:১৮, ২৪ সেপ্টেম্বর ২০২৩
অবশেষে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছে কুড়িগ্রাম এক্সপ্রেস
ফাইল ফটো

দীর্ঘ ৫ ঘণ্টা পর ঢাকার উদ্দেশে রওনা দিয়েছে কুড়িগ্রাম এক্সপ্রেস। এর আগে রোববার দুপুরে জয়পুরহাট-আক্কেলপুর রেলস্টেশনের মাঝপথে ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে।

পরে প্রায় দুই ঘণ্টা ঐ পথে ট্রেন চলাচল বন্ধ ছিল। এছাড়া প্রায় পাঁচ ঘণ্টা বিলম্বে বিকেল ৫টা ৮ মিনিটে ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ১২টার দিকে ট্রেনটি জয়পুরহাট রেলস্টেশন ছেড়ে আসার পর জামালগঞ্জ রেলস্টেশনের অদূরে এসে থেমে যায়। দুপুর ২টার পর উদ্ধারকারী ইঞ্জিন এসে ট্রেনটিকে আক্কেলপুর রেলস্টেশনে নিয়ে যায়। ট্রেনটি সেখানে পৌঁছার পর আরেকটি উদ্ধারকারী ইঞ্জিন আসে। পরে বিকেল সোয়া ৫টার পর ট্রেনটি ঢাকার দিকে রওনা দেয়।

Advertisement

আক্কেলপুরের স্টেশনমাস্টার খাদিজা জানান, জয়পুরহাট-আক্কেলপুর রেলস্টেশনের মাঝপথে এসে ট্রেনের ইঞ্জিন বিকল হয়। দুপুর আড়াইটার দিকে উদ্ধারকারী ইঞ্জিন এসে ট্রেনটি টেনে আক্কেলপুর রেলস্টেশনে নেয়া হয়। এরপর উদ্ধারকারী ইঞ্জিন আনা হয়। পরে বিকেল ৫টা ৮ মিনিটে ট্রেনটি গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: জয়পুরহাট
লিংক সফলভাবে কপি হয়েছে!